মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: ক্রিকেটের তুমুল জনপ্রিয়তায় যখন ঐতিহ্য হারাতে বসেছিল বাংলাদেশের ফুটবল, ঠিক তখনি ফুটবলকে বাঁচাতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় সরকার। শুরু করা হয় বিভিন্ন বয়সভিত্তিক খেলা, আন্ত:প্রাথমিক, আন্ত:উচ্চ বিদ্যালয়, আন্ত:কলেজের মত টুর্নামেন্ট।
এই টুর্নামেন্ট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পায় প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিশুদের বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা গোল্ড কাপ। ছেলে শিশুরা বঙ্গবন্ধু গোল্ড কাপে ও মেয়ে শিশুরা বঙ্গমাতা গোল্ড কাপে অংশগ্রহণ করেন।
সারা দেশের নেয় মুন্সিগঞ্জের সিরাজদিখানেও শেষ হল উপজেলা পর্যায়ের ক্ষুদে শিক্ষার্থীদের এই দুটি টুর্নামেন্ট। প্রথম পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়। সিরাজদিখানের ১৪টি ইউনিয়নে একযোগে খেলাগুলো পরিচালিত হয়। প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে ছেলেদের দল ও একটি করে মেয়েদের দল নিয়ে ২য় পর্বের খেলা অনুষ্ঠিত হয় ক্লাস্টার পর্যায়ে। এতে প্রতিটি ইউনিয়ন চ্যাম্পিয়ন অন্য কোন ইউনিয়ন চ্যাম্পিয়ন এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে।
এ রি ধারাবাহিকতায় আজ সোমবার উপজেলার রাজদিয়া মাঠে উপজেলার শ্রেষ্ঠ দুটি ছেলের দল ও দুটি মেয়ের দল নিয়ে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪টি বিদ্যালয় অংশগ্রহণ করে। দলগুলো হল বঙ্গবন্ধু গোল্ড কাপে ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ড কাপে তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়বর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। বিপুল উ্তসাহ নিয়ে ক্ষুদে শিক্ষার্থীরা প্রচণ্ড গরমের মাঝেও খেলায় তাদের নৈপুণ্যে প্রদর্শন করেন। হয়ত এখান থেকেই বেরিয়ে আসবে কোন দেশ সেরা ফুটবলার।
উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টর খেলা উদ্বোধন করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, মুন্সিগঞ্জ জেলা স্চ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালনায় এছাড়া ও উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সস্ট্রাক্টর মাহফুজুর রহমান জুয়েল, সহ ইন্সস্ট্রাক্টর আল মামুন সহ বিভিন্ন ক্লাস্টারের শিক্ষা অফিসার গন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে প্রধান অতিথি হয়ে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার। তিনি তাঁর বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলার পরামর্শ দেন। তিনি ক্ষুদে শিক্ষার্থীদের খেলায় মুগ্ধ হয়ে তাঁদের উন্নতি কামনা করেন এবং জেলা পর্যায়ে ভাল ফলাফলের জন্য শুভ কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
উপজেলা পর্যায়ের এই খেলায় বঙ্গমাতা গোল্ড কাপে তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ও বঙ্গবন্ধু গোল্ড কাপে ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা চ্যাম্পিয়ন হয়।
বার্তাবাজার/এম.কে