তিতাসে আল-আরাফাহ ইসলামি ব্যাংক আউটলেট ২৫০তম শাখা উদ্ধোধন

মোঃ আসলাম, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজারে আল-আরাফাহ ইসলামি ব্যাংক আউটলেট ২৫০ তম শাখা উদ্ধোধন করেন ব্যাংক কর্তৃপক্ষ।

আজ সোমবার বেলা ১১টায় মাছিপুর বাজারস্থ রেনু মিয়া সরকার মার্কেটের দ্বিতীয় তালায় এ শাখার শুভ উদ্ধোধন করেন ঢাকা হেড অফিসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহাম্মদ খান। আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিঃ মাছিমপুর বাজার,আউটলেট তিতাস শাখার এজেন্ট মোতালিব মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান কার্যালয়ের ফাস্ট এ্যসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাখাওয়াত হোসেন, দাউদকান্দির গৌরীপুর শাখা ব্যবস্থাপক মো. হানিফ,তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নুর নবী,তিতাস থানায় সেকেন্ড অফিসার মধুসুধন,বিশিষ্ঠ সমাজ সেবক মো. ছবির হোসেন হাসান মাহমুদ অপু প্রমূখ।

শাখা উদ্ধোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি আল-আরাফাহ এজেন্ট ব্যাংকিং এর সেবাসমূহ ও প্রাত্যহিক লেনদেনের বিষয়ে উপস্থিত গ্রাহকদের অবহিত করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর