ফের পায়রা বন্দরে আফ্রিকান জাহাজ

ইন্দোনেশিয়ার বালিকপাপান কোল টার্মিনাল থেকে ছেড়ে আসা আফ্রিকান পতাকাবাহী জাহাজ এমভি ওলডেনডরফ পায়রা বন্দরে দ্বিতীয়বারের মতো নোঙর ফেলেছে। সোমবার সকাল ১১টায় পায়রাবন্দরের মাধ্যমে পণ্য খালাসের জন্য পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিপিসিএল’র জেটিতে কয়লাবাহী এই জাহাজটি নোঙর ফেলে।

এ সময় কয়লাবাহী জাহাজটি জেটিতে নোঙর ফেলার সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস, চেয়ারম্যান (পিডিবি) খালেদ মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর (বিসিপিসিএল) খোরশেদ আলম, যুগ্ম সচিব নূর আলম, বিসিপিসিএল’র প্রকল্প পরিচালক গোলাম মাওলাসহ পায়রাবন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিপিসিএল’র প্রকল্প পরিচালক গোলাম মাওলা জানান, জাহাজটি ২০ হাজার ৭২০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে আসে। বিসিপিসিএল’র নির্মাণাধীন কলাপাড়ার ধানখালীতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কাজে এ কয়লা ব্যবহৃত হবে। বিদ্যুৎকেন্দ্র ডিসেম্বরে উৎপাদনে গেলে ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিনই একটি করে কয়লাবাহী জাহাজ আসবে।

পায়রা পোর্ট কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সালের ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাবশ্যকীয় সুবিধার মধ্যে সীমিত পরিসরে এই পায়রা বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন। বন্দরে আসা পণ্য খালাসের জন্য আরো টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও একটি কয়লা টার্মিনাল নির্মাণ প্রকল্প (পিপিপি পদ্ধতিতে) অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্বিতীয়বারের মত কয়লাবাহী জাহাজটি পায়রা বন্দরে আসায় বন্দরের ভাবমূর্তি বর্হিবিশ্বে উজ্জল হলো।

তিনি আরো জানান, এ পর্যন্ত মোট ৩৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর