বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন

এস এ ইমন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’ এবং ‘আই’ ইউনিটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উক্ত নোটিশে জানানো হয়, ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ০৯ নভেম্বর সকাল ১০টায় এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ০৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবছর নয়টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ২ হাজার ৭৪৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৮ জন। আগামী ১ নভেম্বর ‘এফ’ ও ‘জি’, ২ নভেম্বর ‘ডি’ ও ‘ই’, ৮ নভেম্বর ‘সি’ ও ‘এইচ’ এবং ৯ নভেম্বর ‘এ’, ‘বি’ ও ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর