শেরপুরে ডিবি পুলিশের অভিযানে নারী মাদক বিক্রেতা গ্রেফতার

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌর শহরের বাগরাকসা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

২৭ অক্টোবর রোববার গভীর রাতে এক গ্রাম হেরোইনসহ লাবনী আক্তারকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত লাবনী আক্তার পৌর শহরের বাগরাকসা এলাকার একাধিক মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সুমন মিয়া ও তার স্ত্রী লাবনী আক্তার দীর্ঘদিন ধরে বাগরাকসা এলাকায় হেরোইনসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। এছাড়া সুমন মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।

২৭ অক্টোবর রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক নূরুল হুদা, এসআই হাসিবুল ইসলাম ও এসআই মাজহার সহ একটি দল শেরপুর পৌরসভার বাগরাকসা মহল্লায় রোববার রাত ১২ টার দিকে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমন মিয়ার বশতঘর থেকে এক গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী লাবনী আক্তারকে গ্রেফতার করে।

পরে এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে লাবনী আক্তারের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ২৮ অক্টোবর সোমবার দুপুরে আদালতে প্র্রেরন করেছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর