ঝিনাইদহে বাস চাপায় শিশু শ্রমিক নিহত

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় বাস চাপায় সুমন হোসেন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।

সোমবার সকালে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন সাধুহাটি ইউনিয় পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সকালে গ্যারেজে কাজ করার জন্য সেখানে যায় সুমন। এসময় গ্যারেজের পাশে থাকা কুকুর সুমনকে তাড়া করে।

সুমন রাস্তা পার হয়ে পালাতে গেলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর