ঝিনাইদহে ভূমিদস্যু ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ভূমিদস্যু, জাল দলিল তৈরীর হোত ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ কর্মসূচীর আয়োজন করে দুধসর ও ফুলহরি ইউনিয়নের জনগন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার নানা শ্রেণী পেশার মানুষসহ ভূক্তভোগিরা অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, ভূমিদস্যু মোবাশ্বের এলাকার অনেকের জমি জাল দলিল করে পেশীশক্তির মাধ্যমে দখল করে নিয়েছে। সে এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর