দীপাবলি উপলক্ষে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

হিন্দু সম্প্রদায়ের উৎসব দীপাবলি উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে সোমবার (২৮ অক্টোবর) আমদানি রফতানি বন্ধ। তবে এ পথে এখনো স্বাভাবিক আছে দুই দেশের যাত্রী পারাপার।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দীপাবলির উৎসব উপলক্ষে আজ সোমবার (২৮ অক্টোবর) বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবারও স্বাভাবিক হবে কার্যক্রম।

আমদানি-রফতানি বন্ধ থাকায় বন্দরে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর