আফগানিস্তানের কান্দাহার ও ফারিয়াব প্রদেশে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান বাহিনীর হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। হামলায় নিহতরা তালেবান জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে আফগান সরকার।
ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধান আব্দুল কারিমের বরাত দিয়ে আলজাজিরা জানায়, শনিবার ফাইরাব প্রদেশের পাশতুনকোট জেলায় মার্কিন ও আফগান বাহিনীর যৌথ বিমান হামলায় ৫৩ তালেবান নিহত ও ১১ জন আহত হয়। অন্যদিকে দক্ষিণ কান্দাহার প্রদেশের মারুফ এবং শাহ ওয়ালি কোট জেলায় যৌথ বিমান হামলায় ৩৩ তালেবান সদস্য নিহত ও ৮ জন আহতে হয়েছেন।
অন্যদিকে কান্দাহারে যুক্তরাষ্ট্রের একটি গাড়ি বহর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তালেবান মুখপাত্র কারি ইউসুফ। তবে এ বিষয়ে মার্কিন বাহিনী কোনো মন্তব্য করেনি।
বার্তাবাজার/কে.জে.পি