ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৮০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল গফ্ফার (২৭) নামে এক মাদক ব্যবাসয়ীকে আটক করেছে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ।

রবিবার রাতে জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের পাচঘরিয়া সতিকাটা গ্রাম হতে তাকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের এসআই রবিউল ইসলাম।

আটক হওয়া মাদক ব্যবসায়ী আব্দুল গফ্ফার হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুল বাছেদের ছেলে।
গোয়েন্দা পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় গফ্ফারকে।

এ সময় তার নিকট ১৮০ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। হরিপুর থানার তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর