সাতক্ষীরায় মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও কমিটি গঠন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার বিকাল তিনটায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে এ উপলক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাড. সুলতানা কামাল প্রতিষ্ঠিত এ মানবাধিকার সংগঠনের জেলা কমিটি গঠণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আইডিয়াল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালনক ডাঃ নজরল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী টিপু সুলতান ও মাধব চন্দ্র দত্ত।

অন্যদের মধ্যে বক্তব্যে দেন, চ্যানল আই এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ, দুদকের মামলা পরিচালনাকারি অ্যাড. আসাদুজ্জামান দিলু, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাংবাদিক এম কামরজ্জামান, সাংবাদিক অ্যাড. বদিউজ্জামান, অ্যাড. কামরুন্নাহার ঝুমুর, জ্যোৎস্না দত্ত, প্রভাষক ইদ্রিস আলী, অ্যাড, মনিরউদ্দিন, সুশীলনের সমন্বয়কারী অ্যাড. মনিরউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনার শিকার হচ্ছে ছয় মাসের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধরা। এসব ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা কর্মী, রাজনৈতিক নেতা, প্রভাবশালী, আইনপ্রয়োগকারি সংস্থার সদস্যরা জড়িত থাকার প্রমান রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অনেক ক্ষেত্রে পুলিশ মামলা নেয় না।

প্রভাবশালীরা বাদি ও সাক্ষীদের হুমকি দিয়ে মামলা তুলে নিতে বাধ্য করে। ফলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যয় বিচার প্রতিষ্ঠিত হয় না। তাই মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। সভায় সর্বসম্মতিক্রমে এড. আবুল কালাম আজাদকে আহবায়ক ও এড. মুহা: মুনিরুদ্দীনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়। উত্তরণ ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর