ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে আবারো ককসীটের গোডাউনে অগ্নিকাণ্ড। আগুনে দগ্ধ হয়ে সুমন দাস(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নগরীর আমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমণি শর্মা জানান, ভোরে আবু তালেবের ককসীটের গোডাউনে লাগুন লাগে। মুহুর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় গোডাউনের পাশের রুমে ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে সুমন দাস নামের একজনের মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায়।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এর আগে রাত ১২ টায় শহরের সূচনা টাওয়ারে আগুনে পুড়ে যায় তিনটি কাপড়ের দোকান।
বার্তাবাজার/এম.কে