ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলার রায়ের কপি আজ সোমবার দেয়া হতে পারে বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী।
রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছে আসামিপক্ষ। গত ২৪ অক্টোবর ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলার ১৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।
এদিকে ফেনীর নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি মামলার পরবর্তী তারিখ ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
গতকাল এ মামলার বাদী নুসরাতের মা শিরিন আক্তারের সাক্ষ্য গ্রহণের কথা ছিল। তবে এদিন আদালতের বিচারক ছুটিতে থাকায় মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৩ নভেম্বর।
বার্তাবাজার/কে.জে.পি