জিকে শামীমের দখলের জমি ফিরে পেলেন মালিকরা

রাজধানীর ডেমরা এলাকায় গণপূর্ত বিভাগের প্রভাবশালী ঠিকাদার জিকে শামীমের অবৈধভাবে দখল করা বিপুল পরিমাণ জমির মালিকানা বুঝে পেয়েছেন প্রকৃত মালিকরা।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে ডেমরা থানা পুলিশের সহায়তায় প্রকৃত মালিকরা জমি বুঝে নেন। দুই বছর পর নিজেদের জমি বুঝে পেয়ে সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

২০১৭ সালের বিভিন্ন সময়ে অস্ত্রের মুখে জমির মালিকদের জিম্মি করে বিপুল পরিমাণ জমি দখল করে জিকে শামীমের বাহিনী।

দেশে চলমান শুদ্ধি অভিযান শুরু হলে ক্যাসিনো ক্যালেঙ্কারিসহ নানা অভিযোগে আটক করা হয় জিকে শামীমকে।

পরে গত ২৫ অক্টোবর জমি উদ্ধারে সহায়তা চেয়ে ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করেন দখল জমির মালিকরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর