জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জামাল

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হতে চলেছে টূর্ণামেন্টের দুই শক্তিধর দল।

দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে ওঠে চট্টগ্রাম আবাহনী। দুই জয় ও এক ড্রয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয় গোকুলাম কেরালা।

ডেনমার্কে জন্ম গ্রহনকারী বাংলাদেশী বংশোদ্ভূত দক্ষ ফুটবলার ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের অধিনায়ক বলেন, “আগামীকাল আমাদের জন্য অতি অতি গুরুত্বপূর্ণ ও বড় একটি ম্যাচ। আগামীকাল আমাদের বাঁচা-মরার ম্যাচ। আমরা আমাদের শতভাগটাই দেয়ার চেষ্টা করবো এবং আশা করি আমরাই জিতবো।” বেশি দেওয়ার জন্য আমরা প্রস্তুত।”

তিনি আরো বলেন, এতে কোন সন্দেহ নেই যে, “গোকুলাম একটি শক্ত ও অতি পাকাপোক্ত টিম। গোকুলামের বিদেশি খেলোয়াড় অনেক ভালো। নাথানিয়েল গার্সিয়া-হেনরি কিসেকা অনেক ভালো। ওরা বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের ৩টা গোল দিয়েছে। ওদের আক্রমণভাগের খেলোয়াড়রা খুবই বিপজ্জনক। এ ব্যাপার নিয়ে আজকে আমরা কোচের সঙ্গে আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনাও করেছি।”

একজন খেলোয়াড় হিসেবে নিজস্ব দৃষ্টিভঙ্গির কথা বলতে গিয়ে তিনি বললেন, বর্তমানে ভারতের স্থানীয় একটি দল আমাদের প্রতিপক্ষ। আর আমি যে কোনক্রমে আসার দলের জয় চাই। গোকুলাম নয় যদি আমাদের বিপরীতে বিশ্বের অন্য কোন বড় দলও থাকে। আমার চাওয়া হবে দলের জয়লাভ।

একবাক্যে জামাল বলেন, প্রতিপক্ষ কে, কোথাকার, কত বড় ও শক্তিশালী তা নিয়ে আমি চিন্তা ভাবনা করলেও। মূলত নিজের যোগ্যতা ও দক্ষতা নিয়ে ভাবি। আর আমি চাই প্রতিপক্ষ যেই হোক না কেন। তাদের হারাতে নিজের সর্বোচ্চটা দিতে হবে।

পরিশেষে আগামীকাল গোকুলামের সাথে অনুষ্ঠেয় প্রথম সেমিফাইনালে জামাল ভুঁইয়ার মনোবল তুঙ্গে। এছাড়া হোমগ্রাউন্ডে খেলা গ্যালারিতে নিজেদের দর্শকদের সমর্থন জামাল ভুঁইয়াদের উজ্জীবিত করে এতে কোন সন্দেহ নেই।

অধিনায়কের সাথে দলের কোচও একমত পোষণ করে বলেন, আমরা যে কোন শক্ত প্রতিপক্ষের সাথে লড়তে শতভাগ প্রস্তুত। আশা করি ভাগ্য বিধিবাম না হলে আমরাই জয় লাভ করবো।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর