স্কুলছাত্রের লাশ নিয়ে গ্রামবাসীর বিক্ষোভ

সহপাঠীদের সাথে বিরোধের জেরধরে পরিকল্পিতভাবে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া ও পরবর্তীতে অমানুষিক নির্যাতনে নিহত স্কুলছাত্র ইমাম হোসেন ইমনের লাশ নিয়ে রোববার সকালে বিক্ষোভ করেছেন গ্রামবাসী। এসময় তারা হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নিহত ইমন জেলার বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন বেপারীর পুত্র ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলো।

জানা গেছে, দীর্ঘ বিশ দিন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার দিবাগত রাতে ইমন মারা যায়। রোববার সকালে নিহত স্কুলছাত্র ইমনের লাশ ইসলামপুর গ্রামের বাড়িতে নিয়ে আসলে এলাকাবাসী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সকাল দশটায় ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতের জানাজা শেষে ইমন হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কফিন কাঁধে নিয়ে বিক্ষোভ করেন গ্রামবাসী। এসময় তারা ইমন হত্যায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাতে পূজায় ঘুরতে যাওয়ার কথা বলে ইমনকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার সহপাঠী একই গ্রামের আবুল হোসেনের পুত্র নুরুন নবীন, হাসান, সোহেল ও মুন্না।

পরে তাদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে ইমনকে পরিকল্পিতভাবে মোটরসাইকেল থেকে ফেলে দেয়ার পর তাকে (ইমন) একটি বাসায় আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। পরেরদিন মুমূর্ষু অবস্থায় ইমনকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর