ময়মনসিংহে সূচনা টাওয়ারে আগুন, পুড়ে গেছে তিনটি দোকান (ভিডিওসহ)

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকার সূচনা টাওয়ারে লাগা আগুনে পুড়ে গেছে তিনটি কাপড়ের দোকান।

রোববার (২৭ অক্টোবর) রাত ১২টার দিকে বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ১০ তলা সূচনা ভবনের ৩য় তলার জয় গার্মেন্টস নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই তা ছড়িয়ে পরে আশপাশের দোকানে। এতে ক্ষতিগ্রস্ত হয় পাশের আরো কয়েকটি দোকান।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ারসার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভিডিও…

ময়মনসিংহে সূচনা টাওয়ারে আগুন, পুড়ে গেছে তিনটি দোকান

ময়মনসিংহে সূচনা টাওয়ারে আগুন, পুড়ে গেছে তিনটি দোকানবিস্তারিত => http://bartabazar.com/archives/80934

Gepostet von Barta Bazar am Sonntag, 27. Oktober 2019

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর