সরকারী সি সি ব্লক বিক্রিতে বাধা দেয়া যুবককে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে রহমতখালী খালের তীর রক্ষা বাঁধের জন্য নির্মিত সরকারী সি সি ব্লক বিক্রিতে বাঁধা দেয়া সিরাজ (৩২) নামের এক যুবলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার সন্ধায় সদর উপজেলা টুমচর ইউনিয়নের কালীচর গ্রামে জিহাদ, তারেক ও শাকিল নামের স্থানীয় তরুনলীগ ও ছাত্রলীগ পরিচয়দানকারী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। আহতবস্থায় সিরাজকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আহত সিরাজ একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক ও স্থানীয় কবিরাজ বাড়ীর নুরুল ইসলামের ছেলে। শরীরে মারত্বক জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন চিকিৎসকরা।

চিকিৎসাধীন অবস্থায় সিরাজ জানায়, ঘটনাস্থলে দ্বীর্ঘদিন যাবত খালের বাঁধের জন্য নির্মিত সি সি ব্লক পড়ে আছে। অবহেলায় পড়ে আছে। এসব ব্লক স্থানীয় ইউছুপের ছেলে জিহাদ, হানিফের ছেলে তারেক ও ছফিউল্যাহর ছেলে শাকিল চুরি করে বিক্রি করে। তবে এসব ব্লক দ্বীর্ঘদিন পড়ে থাকায় কেউ কেউ তাদের প্রয়োজনে নিতে চাইলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে এবং না দিলে মারধরও করে তারা। সিরাজ জানায়, রোববার সন্ধায় ওই সি সি ব্লক গুলো বিক্রি করার সময় সে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো কিরিস ও চুরি দিয়ে এলোপতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী সিরাজের পরিবার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর