নদী দূষণের দায়ে তেলের ট্যাংকারকে ৩ কোটি টাকা জরিমানা

ট্যাংকার ফুটো হয়ে কর্ণফুলী নদীতে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় পরিবেশ দূষণের দায়ে ‘দেশ-১’ ট্যাংকারকে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।

রোববার (২৭ অক্টোবর) জ্বালানি তেল পরিবাহী ট্যাংকার জাহাজ ‘দেশ-১’ ও ভোজ্যতেল পরিবহনে নিয়োজিত ‘সিটি ৩৮’ জাহাজের মালিক পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার ভোরে কর্ণফুলী নদীর ডলফিন জেটি সংলগ্ন এলাকায় ‘দেশ-১’ নামের একটি অয়েল ট্যাঙ্কার ‘সিটি-৩৪’ নামক একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ফুটো হয়ে যায়। অয়েল ট্যাংকারটি ফুটো হয়ে প্রায় ১০ টন ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে।

শনিবার দুপুরে ছবিসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের ভিত্তিতে নদীতে তেল ছড়ানোর প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্ত দাশগুপ্তা। পরে তিনি আজ রবিবার জাহাজ দুটির মালিক পক্ষকে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর