চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, নারী শিশুসহ ৭ জন আহত (ভিডিও)

সাইদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় ভারতগামী মালবাহী ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের নারী-শিশুসহ ৭ জন আহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) রাতে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরের বজলুর রহমানের স্ত্রী নাসিমা খাতুন (৪৫), মহিউদ্দীনের ছেলে মিজানুর রহমান (৪৫), শের আলীর ছেলে মঈনুল ইসলাম (৪২), সহোদর আব্দুল হান্নান (৪৯) তার জমজ সন্তান ফাতেমা খাতুন (৭) ও ইয়ামিন (৭) ও আব্দুল মালেকের ছেলে তরিকুল ইসলাম (২২)।

স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরা পাসপোর্টধারী যাত্রীরা মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেয়। এসময় জয়নগর চেকপোস্ট অতিক্রম করতে গেলে ভারতগামী মালবাহী একটি ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয় নারী ও শিশুসহ মাইক্রোবাসের ৭ জন যাত্রী। পরে বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন জানান, আহতদের মধ্যে নাসিমা খাতুন, মঈনুল ও হান্নানের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হবে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতগামী ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, বেড়াতে যাওয়া একই পরিবারের নারী-শিশুসহ আহত ৭

ভারতগামী ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, বেড়াতে যাওয়া একই পরিবারের নারী-শিশুসহ আহত ৭

Gepostet von Barta Bazar am Sonntag, 27. Oktober 2019

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর