শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বিকালে শহরের কাটিয়া গণমুখি ক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি গণমুখি ক্লাব সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরিবিলি কমিউনিটি সেন্টারে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, পৌর মেয়র ও বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান, শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শের আলী, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি আজিবুর রহমান, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম দুলু, কালিগঞ্জ উপজেলা যুবদল সভাপতি ডাঃ শফিকুল ইসলাম বাবু, তালা উপজেলা যুবদল সভাপতি ইয়াছিন উল্লাহ, কাউন্সিলর শফিকুল অলম বাবু প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। এমন অবস্থায় তাকে নিঃশর্ত মুক্তি দাবী না দিলে আগামীতে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করা হবে।
বার্তাবাজার/ডব্লিওএস