২৮-১০-১৯শেকৃবিতে দুই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেকৃবি প্রতিনিধিঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন দুইটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ রবিবার বেলা তিনটায় ১০ (দশ) তলা বিশিষ্ট ১০০০ ছাত্রীর আবাসন সম্পন্ন শেখ সাহেরা খাতুন এবং ১০০০ ছাত্রের আবাসন সম্পন্ন শেখ লুৎফর রহমান হল দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর