মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দীপাবলির আলোয় আলোকিত ইসলামী বিশ্ববিদ্যালয়।ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ও প্রিয়জনের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো পালিত হলো ঐতিহ্যবাহী দিপাবলী উৎসব।
সনাতন ধর্মমতে এ মাহেন্দ্রলগ্নে আবির্ভাব ঘটে মঙ্গল জননী কালী দেবীর।
রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উৎসবে প্রয়াত হারানো মানুষগুলোর স্মৃতির প্রতি ভালোবাসা জানিয়ে দ্বীপ জ্বেলে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোকবাতিসহ নানা উপকরণে সাজানো হয় ইবির মন্দির প্রাঙ্গণ। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে ঢল নেমেছিল সর্বস্তরের শিক্ষার্থীদের।
সিএসসিসির সিড়ি,মৃত্যুঞ্জয়ী মুজিবসহ বিভিন্ন স্থানে প্রদীপ জ্বালানো, বাজি ফোটানোর পাশাপাশি প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে সনাতনী শিক্ষার্থীরা।
এসময় পুরো আয়োজন ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী, রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর(ভারপ্রাপ্ত) ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমুখ।
জানা যায়, স্বজনদের আত্মার শান্তি কামনা এবং স্মৃতিচারন করে প্রতি বছর চর্তুদর্শীর পূণ্য তিথিতে এই উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
বার্তাবাজার/ডব্লিওএস