আবদুর রহমান,রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি: “তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ” এই শ্লোগানে আর্তমানবতার কাজে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবানে রবিবার উপজেলার ভোলাকোট ইউনিয়ন ব্লাড ডোনারস ক্লাব এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়।
নাগমুদ বাজার কে আই ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে বিকেল ০৩ টা পর্যন্ত প্রায় ১৫০ জনের এ ব্লাড গ্রুপিং কর্মসুচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন সহযোগী সংগঠন তরুণ প্রতিভা ব্লার্ড ডোনারস ক্লাব, ডি এন্ড এইচ ব্লাড ডোনারস ক্লাব, নাগমুদ জুনিয়র যুব ব্লাড ডোনারস ক্লাব, মধ্যম টিওরী যুব কল্যান পরিষদ, মধ্যপাড়া ব্লাড ডোনারস ক্লাব, প্রগতি ব্লাড ডোনারস ক্লাব, তাছলিমা ডেকোরেটর,রিমঝিম ভিডিও সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন অংশ নেয়।
এসময় ফ্রী ব্লাড গ্রুপিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগমুদ বাজার কে,আই ফাজিল ডিগ্রী মাদ্রাসার বিদ্যুৎশাহী সদস্য গাজী সালাউদ্দীন বিপ্লব, মুক্তিযোদ্ধা আবুল বাশার পাটওয়ারী, ৯নং ভোলাকোট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন রকি, উওর টিওরী তরুন প্রতিভা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন শাকিল, প্রতিভা ব্লাড ডোনার্স ক্লাব এর আসাদুর জামান হাসান পাটওয়ারী, জিসান, আবু জায়েদ, মো:রাছেল হোসেন, মো:হোসেন, মো: ফাহাদ, শেখ ফরিদ সহ প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস