শিবালয়ে ইলিশ শিকারের দায়ে দুই জেলের ১ বছরের কারাদন্ড

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৭) অক্টোবর সকাল হতে বিকাল পর্যন্ত যমুনা নদীতে অভিযানে কারেন্ট জালসহ মা ইলিশ মাছ ধরার অপরাধে করম আলী ও আমজাদ শেখ কে ১ বছর করে কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয় এবং ইলিশ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ। অভিযানে সহযোগিতা করেন শিবালয় মৎস্য দপ্তর ও নৌ পুলিশ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর