শেরপুর জেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের পর্যালোচনা ও পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম ,শেরপুর প্রতিনিধিঃ জাতীয়তাবাদী মৎসজীবী দল শেরপুর শাখার উদ্যোগে মৎসজীবী দলের সাংগঠনিক পর্যালোচনা ও পর্যবেক্ষণ সভা ২৭ অক্টোবর রবিবার দুপুরে শহরের গৃর্দানারায়নপুরে অনুষ্ঠিত হয়েছে। পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
সংগঠনের আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ মাজহারুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক লাভলু, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, মৎস্যজীবী দলের মানিক মিয়া প্রমুখ।

এই সময় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপি এখন সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছি। এই কঠিন সময়ের চেলেঞ্জকে গ্রহন করে প্রতিটি সহযোগী সংগঠনের নেতাদের মাঠে অংশগ্রহনমূলক রাজনীতিতে অংশগ্রহন করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এবং হাতে হাত রেখে এক হয়ে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে ।

জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রূপন, দপ্তর সম্পাদক সেলিম শাহী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনসমূহের নেতৃবৃন্দ ।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর