প্রস্তুতি ম্যাচে আগুন ঝরা বোলিং আমিনুলের

ভারত সফরে যাওয়ার আগে প্রস্তুতি সেরে নিতে নিজেদের মধ্যে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যার প্রথমটি আজ (রোববার)। দ্বিতীয় ম্যাচটি হবে সোমবার।

টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সঙ্গে জাতীয় লিগ থেকে ডেকে আনা ১০ জনকে লাল ও সবুজ দলে ভাগ করে খেলতে নেমেছে দুই দল।

যেখানে টস জিতে আগে ব্যাট করছে স্কোয়াডের বাইরে থাকা খেলোয়াড়দের আধিক্যে গড়া সবুজ দল। এই ম্যাচে লাল দলের পক্ষে টস করেছেন লিটন কুমার দাস। আর সবুজ দলের পক্ষে ছিলেন নাজমুল হোসেন শান্ত।

শেষ খবর পর্যন্ত সবুজ দলের সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেটে ৯২ রান। যার মধ্যে উদিয়মান লেগ স্পিনার আমিনুল নেন ৩ উইকেট।

লাল দল: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাইম হাসান।

সবুজ দল: নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আল আমিন হোসেন, রিশাদ আহমেদ ও আরাফাত সানি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর