বগুড়ায় আগুনে কৃষকের চারটি ঘর পুরে ছাঁই

বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে সৃষ্ট অগ্নীকান্ডে এক কৃষকের ৪ টি ঘর পুরে ছাঁই হয়েছে। এতে ঐ দিনমজুরের টিভি,খাট,শোকেজ,নগদ টাকা সহ অন্যন্য অাসবাপত্র পুড়ে যাওয়ায় প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
রবিবার বেলা অাড়াইটার দিকে উপজেলার মোকামতলার ভাগকোলা পূর্বপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
ভুক্তভুগী ঐ দিন মজুরের নাম অানারুল ইসলাম । সে ঐ এলাকার তমিজ উদ্দিন প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান,শনিবার দুপুরে হঠাৎ করেই আনারুলের বাড়িতে আগুন দেখা যায়। মহূর্তেই অাগুনের লেলিহান শীখা অাশপাশের ঘর গুলোতে লাগতে থাকে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সির্ভিস অাগুন নিয়ন্ত্রনে অানলেও পুরে ছাই হয়ে যায় চারটি ঘর ও অাসবাব পত্র। এসময় দিন মজুর অানারুল ও তার পরিবার প্রানে বেঁচে যায়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/ডব্লিও্এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর