জামাইয়ের কাছে শ্বশুরের পরাজয় এমনি ঘটনা ঘটছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহরাব হেসেন।
অপরদিকে তার ভাতিজি জামাই সাবেক চিত্রকোট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল হুদা বাবুলও সভাপতি পদপ্রার্থী ছিলেন। গত ২৬ অক্টোবর বিকাল ৩টায় উপজেলার গোলায়খালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চিত্রকোট ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে শামসুল হুদা বাবুল সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব খান নিবার্চিত হয়।
সোহরাব হোসেনের ভাতিজি জামাই শামসুল হুদা বাবুল সভাপতি নির্বাচিত হওয়ায় শ্বশুর সোহরাব হোসেনের ভরাডুবি হয়।
উক্ত সম্মেলনে চিত্রকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হুদা বাবুল সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়রাম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়রাম্যান এড. আবুল কাশে মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। আরো উপস্থিত ছিলেন, বালুচর ইউনিয়ন পরিষদ চেয়রাম্যনা আবু বকর ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চোকদার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক শামীম চৌধূরী চঞ্চল, উপজেলা যুবলীগ আহবায়ক সদস্য মোঃ রাকিবুল ইসলাম (রাকিব), রাজানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ হোসেন আলী খান প্রমূখ। এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিও্এস