ময়মনসিংহে স্কুলছাত্র জাহিদুল হত্যা মামলার আসামী গ্রেফতার

ময়মনসিংহে আলোচিত স্কুলছাত্র জাহিদুল ইসলাম হত্যা মামলার এজাহার নামীয় আাসামী সোহেল মেহমুদ হাসান বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ শহরের সানকিপাড়া থেকে সোহেল মেহমুদ হাসান বাপ্পী(১৯) কে গ্রেফতার করা হয়। বাপ্পী স্কুলছাত্র জাহিদুল ইসলাম হত্যা মামলার এজাহার নামীয় আাসামী। সে নান্দাইল উপজেলার শিমুল লাটিয়া গ্রামের বাসিন্দা কামাল হোসেনের ছেলে। সোহেল মেহমুদ হাসান বাপ্পীকে দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

গত ১৬ অক্টোবর সকাল ১০টার দিকে নির্বাচনী পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের সামনে জাহিদুলের গলায় ছুরি ঢুকিয়ে দেয় মুখোশধারী একদল দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজন ছুটে আসায় আক্রমণকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়াই ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করাহলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যায় জাহিদুল।

এ ঘটনায় ১৬ অক্টোবর নিহতের মা বিলকিস আক্তার বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানার মামলা দায়ের করেন।

বার্তাবাজার/ডব্লিও্এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর