“গাছ মানুষের পরম বন্ধু, আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”-এ শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার নকলা উপজেলায় “মানবতার দুয়ার” নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ২৭ অক্টোবর রোববার দুপুরে নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকার বারমাইসা পশ্চিম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে বিভিন্ন জাতের গাছ রোপণ করেছে।
বৃক্ষরোপণ কর্মসূচীতে এসময় সংগঠনটির সভাপতি তাসনিমুল হাসান নির্ভীক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ এইচ এম শেখ ফরিদ, স্বেচ্ছাসেবক টুটুল আহমেদ, লিটন মাহমুদ, জনি মিয়া, আলিফ সাগর, শফিকুল ইসলাম, জুয়েল মাহমুদ, হৃদয় হাসান সোহাগ প্রমুখ বারমাইসা পশ্চিম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মানবতার দুয়ার সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির সভাপতি তাসনিমুল হাসান নির্ভীক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই। কার্বন ডাইঅক্সাইড কমাতে এবং পরিবেশ ঠান্ডা রাখতেও গাছ লাগাতে হবে, তাই সবাইকে তিনি গাছ লাগানোর আহ্বান জানান।
বার্তাবাজার/ডব্লিও্এস