টাঙ্গাইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরষ্কার পেল সাংবাদিক পুত্র জিদান

টাঙ্গাইলে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ২য় পুরষ্কার পেল দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলামের কনিষ্ঠ পুত্র তাহমিদ উল ইসলাম জিদান। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ পুরষ্কার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল- ২ (ভূঞাপুর ও গোপালপুর) আসনের সাংসদ তানভীর হাসান ছোটমনির, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার বিপিএম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান (দাদু ভাই), সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিও্এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর