কালিহাতীতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব’র উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ে রোববার (২৭ অক্টোবর) সকালে শেখ রাসেল ডিজিটাল ল্যাব’র উদ্বোধন করা হয়েছে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফরিদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে টাঙ্গাইল- ৪(কালিহাতী) আসনের সাংসদ আলহাজ¦ হাছান ইমাম খান সোহেল হাজারী এ ল্যাব’র উদ্বোধন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আনসার আলী বি.কম, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর কামরুজ্জামান, উপজেলা আ’লীগ নেতা খন্দকার আব্দুল মাতিন, বল্লা ইউনিয়ন আ’লীগ সভাপতি মোফাখখারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাভলু, অভিভাবক সদস্য সেকান্দর আলী, আ’লীগ নেতা আঃ রহিম, বারিকুল আজাদ মিন্টু প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিও্এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর