শাহজাদপুরে ১২৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর রবীন্দ্র কাচারিবাড়ি মিলনায়তনে রোববার ১২৭ জন শিক্ষর্থীকে শাহজাদপুর কিন্ডাগার্টেন এসোসিয়েশনে বৃত্তি প্রদান করা হয়।

এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন,শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা,ভারপ্রাপ্ত পৌর মেয়র নাসির উদ্দিন,সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সুলতানা, ওসি আতাউর রহমান ।

এসোসিয়েশানের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী,মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, প্রফেসর আব্দুল আজিজ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু, অধ্যক্ষ আব্দুল মতিন প্রমূখ। বক্তব্য শেষে প্রধান অতিথি বৃত্তির নগদ টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এ অনুষ্ঠানের সার্বিক পরিচালনা -করেন,এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী। উল্লেখ্য,এর আগে এ বৃত্তি পরীক্ষায় ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬২ জন ও সাধারণ গ্রেডে ৬৫ জন শিক্ষার্থী এ বৃত্তির জন্য উত্তির্ণ হয়।

বার্তাবাজার/ডব্লিও্এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর