নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত গাংচিলের শিশু ফারুক (১২) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে রোববার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত মো. বেলাল উদ্দিন (৪৫) কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের দক্ষিণ গাংচিল আবাসনের খুরশিদ আলম’র ছেলে।
কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান’র নেতৃত্বে অভিযান চালিয়ে নোয়াখালীর চরজব্বর থানার রেনু বাজার থেকে গতকাল শনিবার তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য: ২০০৯ সালের ১৪ মার্চ শিশু ফারুকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করে সেফটি ট্যাংকি এর স্ল্যাভ এর ভিতরে বেলাল। পরে বিজ্ঞ আদালতে প্রমাণিত হওয়ায় আসামিকে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩০৩/৩৪ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করিয়া যাবজ্জীবন কারাদন্ড এবং ১০(দশ) হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ০১(এক) বছরের সশ্রম করাদন্ড এবং দন্ডবিধি ২০১ ধারা দোষী সাব্যস্থ করিয়া ০২(দুই) বছরের সশ্রম করাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কিন্তু আসামি ঘটনার পর হইতে কখনো রাঙ্গামাটি, ঢাকা, হাতিয়া, ভোলায় আতœগোপনে চলে যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/ডব্লিও্এস