আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান

রাজধানীর ক্লাবপাড়ায় অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযানের পর এবার চলচ্চিত্র প্রযোজক ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালানো হয়েছে। মাদকদ্রব্য ও ক্যাসিনোর সরঞ্জাম থাকার গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার বিকালে গুলশান-২ এর ৫৭ নম্বর রোডের ১১/এ বাসায় এ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া গেছে।

ছবি- সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার ভেতরে ক্যাসিনো ও ছাদে মিনি বার পাওয়া গেছে। এছাড়াও বিপুল পরিমাণ মদের বোতল ও সিসা পাওয়া গেছে বলেও জানান এই কর্মকর্তা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর