বিশ্বকাপের পর অ্যাশেজ খেললেও ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের দেখা মিলছিল না এত দিনেও। আজ রোববার (২৭ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সেটাও হয়ে গেল। সে ম্যাচে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়ও পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে ১৩৪ রানে হারিয়েছে স্বাগতিক দল। ডেভিড ওয়ার্নারের অনবদ্য এক ইনিংস নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার বিশাল জয়। নিজের ৩৩তম জন্মদিনে এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু অস্ট্রেলিয়ার। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ইংল্যান্ডে ফাইনাল খেলা হয়নি তাদের। সেই অপ্রাপ্তি টি-২০ বিশ্বকাপ দিয়ে পূরণ করতে চাইবে অজিরা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজটা সেই বার্তা দিয়েই শুরু অস্ট্রেলিয়ার।
শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি করেছেন। ওদিকে অপর দুই ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ এবং গ্লেন ম্যাকওয়েল পেয়েছেন ফিফটি। জবাব দিতে নামা শ্রীলঙ্কাকে আবার বোলাররা থামিয়েছেন ৯৯ রানে। টি-২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ওয়ার্নার।
নিজের ৩৩তম জন্মদিনে এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেলেন তিনি। সঙ্গে খুবই বাজে অ্যাসেজ সিরিজ কাটানোর দুঃস্বপ্ন ভোলারও উপলক্ষ পেয়ে গেলেন। ইংল্যান্ড বিশ্বকাপে ভালো খেলার পর অ্যাসেজে ব্যর্থ ওয়ার্নার এমন একটা ভালো ইনিংসের অপেক্ষায় ছিলেন সেটা তার উদযাপন দেখলেই বোঝা যায়।
বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ার্নারের সঙ্গে দুই মৌসুমে আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলেছেন ফিজ। প্রথম মৌসুমেই হায়দরাবাদকে এনে দিয়েছেন ট্রফি। ওয়ার্নারের সঙ্গে মুস্তাফিজের সম্পর্কটা সেই থেকেই দারুণ। আজ ছিল ওয়ার্নারের ৩৩তম জন্মদিন। জন্মদিনে নিজেকে সেঞ্চুরি উপহার দিয়েই সন্তুষ্ট ওয়ার্নার আরেকটি কাজ করেছেন আজ। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির স্মৃতিমাখা গ্লাভস দুটি উপহার দিয়ে দিয়েছেন এক বালকভক্তকে!
ওয়ার্নারের এমন এক দিন নজর এড়ায়নি বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের। এই ওয়ার্নারের অধীনে প্রথম আইপিএল খেলেছিলেন মোস্তাফিজ। দুজনের বন্ধুত্ব এখনো গাঢ়। আজ তাই সাবেক অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একটু অন্যভাবে, ‘জন্মদিনে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। বিশেষ দিন উদ্যাপনের কী দারুণ উপায়। কিংবদন্তিকে এমন বিশেষ দিনে শুভেচ্ছা জানাই। ভালো থাকো আর আমাদের আরও আনন্দ দাও। শুধু আমার বলে আউট হতে ভুলে যেও না!’
ম্যাচ শেষে ওয়ার্নারও বলেছেন আজকের ইনিংসটি ছিল বিশেষ কিছু, ‘এটার মূল্য অনেক। দলের হয়ে অবদান রাখতে চেয়েছি , ভালো অবস্থানে নিতে চেয়েছি। ভালো মাইলফলক কিন্তু বড় স্কোর গড়তে পেরেছি এটাই বেশি ভালো লেগেছে।’
বন্ধুকে তাই শুভেচ্ছা জানিয়ে মুস্তাফিজ টুইট করেছেন, ‘জন্মদিনে প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি। কী রাজকীয় এক উদযাপন। লিজেন্ড ডেভিড ওয়ার্নার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
বার্তাবাজার/কে.জে.পি