শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের রাস্তা-ঘাটসহ গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন টিপু।
তারই ধারাবাহিকতায় রোববার সকালে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কয়েকটি রাস্তার কাজ পরিদর্শন করেন চেয়ারম্যান। একইসাথে কাজের মান ও সঠিকভাবে কাজ সম্পাদনার তদারকিও করেন তিনি।
এর আগে ওই রাস্তার মাটির কাজের মান নিয়ে গণমাধ্যমে অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মাসুদের বিরুদ্ধে। তবে প্রতিটি রাস্তায় নিয়মনীতি অনুসরণ করে মানসম্মত কাজ করার জন্য সংশ্লিষ্টদের দিক নির্দশন দেন চেয়ারম্যান টিপু।
এসব রাস্তায় মানুষের চলাচলে যেন বিঘ্ন না ঘটে সে দিকেও নজর দিতে পরামর্শ দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসের দায়িত্বরত আনোয়ার হোসেন, আরিফ হোসেন, যুবলীগ নেতক ইসমাইল হোসেন মেম্বার, রাসেল, রিঙ্কু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এম.কে