তারিকুল ইসলাম সোহাগ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় রোববার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি গোলাম রব্বানী প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গির আলম, সাধারন সম্পাদক আব্দুল মজিদ সরকার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন হেলাল প্রমুখ।
বার্তাবাজার/এম.কে