শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রোববার সকালে জেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রেসক্লাব চত্তর এলাকায় ভোজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনের পরিচালনায় বিশেষ বক্তব্য রাখেন, যুগ্ম সিনিয়ির সম্পাদ নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবদলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদল সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.কে