২ পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!

সম্প্রতি যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামানসহ দুই কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। এখন মানুষের মোবাইল ফোনে ফোনে ঘুরছে এসব ভিডিও ও ছবি।

ভিডিওতে দেখা যাচ্ছে, কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান ও এসআই ইকবাল হোসেনসহ আরও একজন খালি গায়ে পিয়ালের গাড়ি সার্ভিসিং’র গ্যারেজে তাস খেলছেন। এরই ফাঁকে ইয়াবা সেবন করছেন এসআই আমির। ছবি দুটিও এই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের।

জানা গেছে, যশোর শহরের উপশহর বাবলাতলা এলাকার পিয়ালের গাড়ি সার্ভিসিং’র গ্যারেজে মাঝেমধ্যেই আসর বসান যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান। বিভিন্ন সময় হাতেগোনা কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে রাতের বেলায় অবস্থান করেন। এ সময় সেখানে জমে ওঠে ইয়াবা সেবন ও তাসখেলার আসর।

সম্প্রতি সেই ইয়াবা সেবন ও তাস খেলার একটি ভিডিও ও ছবি ফাঁস হয়ে গেছে। ভিডিওটি এখন বিভিন্ন মানুষের মোবাইল ফোনে ফোনে ঘুরছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এসআই আমিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ভিডিও কিসে ফাঁস হয়েছে? এই প্রথম আপনার কাছে শুনলাম। আমি দেখি। খোঁজ নিয়ে পরে আপনাকে জানাচ্ছি।

এ প্রসঙ্গে যশোরের পুলিশ সুপার মঈনুল হক বলেন, দুই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও কিংবা ছবি ফাঁসের কোনো তথ্য আমার কাছে নেই। তারা জড়িত থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে ২ পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!

যশোরে ২ পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!

Gepostet von Jonopadnews am Sonntag, 27. Oktober 2019

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর