ময়মনসিংহে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে জিহাদ সিদ্দিকী ইরাদ নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার ভাষা সৈনিক শামসুল হক চত্বরের সামনে থেকে জিহাদ সিদ্দিকী ইরাদ (৩৩) ও তার সহযোগী ইরফানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

রোববার দুপুরে আাদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জিহাদ সিদ্দিকী ইরাদ হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর আগে চলতি বছরের ৫ এপ্রিল চাঁদাবাজি ও মাদক মামলায় জিহাদ সিদ্দিকী ইরাদকে গ্রেপ্তার করা হয়েছিল।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর