মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে কৈশোর বান্ধব বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জামালপুরের সরিষাবাড়ীতে কৈশোর বান্ধব বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কর্মশালায় বক্তব্য রাখছেন জেলা উপ পরিচালক ডা. সাজেদা ই জান্নাত তনু।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রব্বানীর সভাপতিত্তে বক্তব্য রাখেন, জামালপুর জেলা উপ পরিচালক ডা. সাজেদা ই জান্নাত তনু, জেলা ফেসিলিটর মোস্তাফিজুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার অজিদ কুমার সাহা, দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী প্রমুখ।
আলোচনা সভায় মেয়েদের বিভিন্ন সমস্যার দিক তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রায় ২ শতাধিক শিক্ষক ও অভিভাবক অংশ গ্রহন করেন।
বার্তাবাজার/এম.কে