ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩টি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, নান্দাইল পৌর এলাকার হাসপাতাল রোডের বিভিন্ন ফার্মেসিতে ঘন্টাব্যাপি অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় খান ফার্মেসিকে ৫ হাজার টাকা, রামগোপাল ফার্মেসি ও ডে-নাইট মেডিকেল হলকে ১৫ হাজার করে ৩০ হাজার জরিমানা করা হয়।
বার্তাবাজার/এম.কে