পাবলিক প্লেসে মায়ের বুকের দুধ খাওয়ার পরিবেশ চেয়ে নয় মাস বয়সী শিশুর রিটে আদেশ দিলেন উচ্চ আদালত। বিমানবন্দর, রেলস্টেশন, বাস টার্মিনাল, হাসপাতাল, মার্কেটগুলোতে ব্রেস্ট ফিডিং কর্নার কেনো রাখা হবে না জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রীপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মা বাবার সঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়ে বিমানের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘসময়। দুধ খাওয়ার জন্য শিশু কাঁদলেও পরিবেশের কারণে বিড়ম্বনায় পড়েন মা। ঢাকায় ফিরে নয় মাস বযসী শিশু উমাইর ও তার মা বাদি হয়ে হাইকোর্টে রিট করেন।
রোববার (২৭ অক্টোবর) শুনানি শেষে বিমানবন্দর, বাস টার্মিনাল, রেলস্টেশন, হাসপাতালসহ সব পাবলিকে প্লেসে ব্রেস্ট ফিডিং কর্নার কেনো খোলা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
শিশুটির আইনজীবী মা জানান, পাবলিক প্লেসে ধূমপানের জন্য জায়গা সংরক্ষিত থাকলেও শিশুদের দুধ খাওয়ানোর কোনো কর্নার না থাকা দুঃখজনক।
শিশুটির মা ইসরাত হাসান বলেন, আমার মত এমন অনেক মা-ই বিড়ম্বনার শিকার হচ্ছেন।
বার্তাবাজার/কে.জে.পি