বোরহানুদ্দীন কলেজের অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি

শেখ বোরহানুদ্দীন কলেজের অনিয়ম-দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন সম্প্রচারের পর কলেজটির অনিয়ম-দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আগামী দুই সপ্তাহের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন আনোয়ার হোসেনের নেতৃত্বে এই কমিটির অন্য সদস্যরা হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার-পরিষদ জয়ন্ত ভট্টাচার্জ, ও উপ রেজিস্ট্রার-আইন সিদ্দিকুর রহমান।

আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর