পোকামাকড় মারতে নিজের বাড়ির উঠোন বোমা মেরে উড়িয়ে দিলেন বছর ৫০ বছরের এক ব্যক্তি। জানা যায়, সিজার স্মিটস নামের ওই ব্যক্তি ব্রাজিলের বাসিন্দা।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সিজার স্মিটস বাড়ির উঠোনে পোকামাকড়ের উৎপাতে অতিষ্ঠ হয়েই বোমা ফাটানোর সিদ্ধান্ত নেন। কিন্তু বোমাটা যে এত জোরে ফেটে তার সাধের লন ওলটপালট হয়ে যাবে, তিনি ভাবতে পারেননি।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ঘটনার দৃশ্যে দেখা যায়, বাগানের মাঝে একটি অংশে বার বার দেশলাই জ্বালিয়ে ছুঁড়ে দিচ্ছেন ওই ব্যক্তি। সেখানেই মাটির নিচে চাপা ছিল বোমা।
সেই বোমায় আগুন দেওয়ার চেষ্টায় ছিলেন তিনি। তবে আগুন ধরতেই হয় বিপত্তি। তুমুল বিস্ফোরণে উড়ে যায় উঠোনের মাটি। একটি ছোট টেবিলও উড়ে যায়। ভাগ্যক্রমে লাফ দিয়ে সরে যান ওই ব্যক্তি।
সিজার জানান, বিস্ফোরণের জোর এতটা বেশি হবে তা ভাবতে পারেননি। এদিকে বোমা মেরে পোকা মারার বদলে সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে সেসব।
বার্তাবাজার/এম.কে