রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটের কান্তনগর উচ্চ বিদ্যালয় ও কান্তনগর টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ এমপিওভুক্ত হওয়ায় শেরপুর ধনুট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমানকে তার শেরপুরের বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা।
২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় এ সময় উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, কান্তনগর টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান, প্রভাষক শফিকুল ইসলাম, মাসুদ উর রহমান, মশিউর রহমান ও ভোকেশনাল শাখার সিনিয়র শিক্ষক এস এ এম সিরাজুল ইসলাম আলম সহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।
কান্তনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন কান্তনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সহ সকল শিক্ষক কর্মচারী ও ম্যানেজিং কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ।
শেষে এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানায় এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
বার্তাবাজার/এম.কে