নতুন এই স্মার্টফোন তিন ভাঁজ করা যাবে

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ফোল্ডিং ফোন দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে স্মার্ট বিশ্বকে। স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির দু’ভাজওয়ালা ফোনগুলো বেশ সাড়া জাগিয়েছে। স্যামসাং এর এই সাফল্যে স্বাভাবিকভাবেই চীনাদের ‘মাথা খারাপ’ হয়ে গেছে। তাই তারা ‘মাথা খাটিয়ে’ বাজারে নিয়ে আসছে নতুন স্মার্টফোন, যা তিন ভাঁজ করা যাবে!

চীনভিত্তিক বহুজাতিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিসিএল এই কাজ করতে যাচ্ছে। এর আগে এমন ফোন বের করে দেখাতে পারেনি কেউই। তিন ভাঁজের স্মার্টফোনটির পর্দা হবে দশ ইঞ্চি। দেখতে মনে হবে ঠিক যেন একটি বই। আর এতে ব্যবহার করা হয়েছে ড্রাগন হিং ফোল্ড। যা আঁকাবাঁকা অবয়ব তৈরি করে ফোন খুলতে এবং বন্ধ করতে সাহায্য করবে। খবর সিনেট।

টিসিএল মূল টেলিভিশন নামিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বেশ নাম কামিয়েছে। এবার তারা দীর্ঘ গবেষণার মাধ্যমে তিন ভাঁজের ফোন বাজারে ছেড়ে মুনশিয়ানা দেখাতে চাইছে। ফোনটির প্রোটোটাইপ ডিজাইনের এখনো কোনো নাম দেয়া হয়নি। নির্ধারণ করা হয়নি দামও। এমনকি কত সংখ্যক ইউনিট তৈরি করা হবে এটিও নির্ধারণ করা হয়নি। তবে এটা জানা গেল, আগামী বছরের মধ্যেই বাজারে মিলবে এই ফোন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর