অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের ব্যাঙ্গালোর থেকে কথিত ৬০ বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার খুব সকালে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। অনলাইন ওয়ান ইন্ডিয়া বলছে, অভিযোগ আছে, এসব ব্যক্তি কোনো ভিসা ছাড়াই অবৈধভাবে বসবাস করছিলেন। তাদেরকে ফরেনার্স অ্যাক্টের অধীনে আটক করা হয়েছে। পরে তাদেরকে দেশ থেকে বের করে দেয়া হবে। ব্যাঙ্গালোরের বিভিন্ন অংশে অভিযান চালায় পুলিশ। তার আগে তাদের কাছে গোপন সূত্রে এসব ব্যক্তির বিষয়ে তথ্য ছিল। সম্প্রতি ব্যাঙ্গালোর সাউথের এমপি তেজাস্বী সুরাইয়া বলেছেন, অবৈধ অভিবাসীরা রাজ্যের নিরাপত্তার জন্য হুমকি।
তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কর্নাটক রাজ্যেও এনআরসি করার জন্য। তিনি যুক্তি দেখিয়েছেন অবৈধ অভিবাসীরা শুধু নিরাপত্তার ক্ষেত্রেই হুমকি এমন নয়, একই সঙ্গে তারা অর্থনীতির জন্যও হুমকি। তাই অবৈধ বাংলাদেশীদের শিকড় উপড়ে ফেলার জন্য প্রয়োজন এনআরসি।
বার্তা বাজার/এম বি ইউ